1. admin@thedailypadma.com : admin :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১২১ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর সোমবার এ সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান।

এতে দীর্ঘ ১৭ বছর পর নিজের ব্যাংক হিসাব ফেরত পেলেন সাবেক এ প্রধানমন্ত্রী। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করেছিল। পরে শেখ হাসিনার হিসাব খুলে দেওয়া হলেও খালেদা জিয়ার হিসাব ফ্রিজ অবস্থাতেই ছিল।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিভিন্ন সময় খালেদা জিয়া তার হিসাব খুলে দেওয়ার আবেদন করলেও তা অবরুদ্ধই থাকে।

গত ৫ আগস্ট ক্ষমতার পালা বদলের পর খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম ব্যাংক হিসাব খুলে দিতে এনবিআরে আবেদন করেন।

কর কর্মকর্তারা বলছেন, পুরোনো আইনের ১১৬এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব ফ্রিজ হয়েছিল। আইন অনুযায়ী এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা। কিন্তু এরপর ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় সোমবার সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews