1. admin@thedailypadma.com : admin :
শামা ওবায়েদ ও শহিদুল ইসলামের দলীয় সমস্ত পদ স্থগিত করলো বিএনপি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

শামা ওবায়েদ ও শহিদুল ইসলামের দলীয় সমস্ত পদ স্থগিত করলো বিএনপি

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৩১ Time View

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলীয় সমস্ত পদ স্থগিত করেছে বিএনপি।

বুধবার (২১ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় সূত্রে এ তথ্য জানা হয়।

এর আগে আজ কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কবির ভুঁইয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

কবির ভুঁইয়া (৫৫) উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তিনি বিএনপি সমর্থক ছিলেন বলেও জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নগরকান্দা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল হতাহতের তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। উভয়পক্ষকেই ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews