1. admin@thedailypadma.com : admin :
সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীসহ গ্রেপ্তার আরও ৩ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীসহ গ্রেপ্তার আরও ৩

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১২২ Time View

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায়, তাজুলকে রাজধানীর গুলশান এবং সোহায়েলকে বনানী থেকে ও আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনো বলা যাচ্ছে না।

সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান বরখাস্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে পল্টন থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর দুজনকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম টানা চারবার ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তিনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদেও ছিলেন।

গত সোমবার (১৯ আগস্ট) রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহায়েল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

আহমদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনে নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews