1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, ভারতের কাছে বার্তা পৌঁছানো হবে: পরিবেশ ও পানি উপদেষ্টা

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১২৩ Time View
অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি চুক্তি নাও থাকে, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে আমাদেরকে জানানোর কথা, কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি। তবে, এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, এ ব্যাপারে ভারতের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে।’
আজ শুক্রবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, নদী খননের আগে নদীকে দখলমুক্ত করতে হবে। দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ধারাবাহিক অভিযান চালানো হবে।
দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছে।
পুরাতন খোয়াই নদী উদ্ধার অভিযান প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যদি হবিগঞ্জকে বাঁচাতে হয় তাহলে খোয়াইকে রক্ষা করা ছাড়া উপায় নেই। আমরা শুধু চেষ্টা করব, খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে অল্প টাকার প্রকল্পে কী করে খোয়াইকে রক্ষা করতে পারি সেটার দিকে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews