1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বন্যাকবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৩১ Time View

দেশে বন্যার্তদের পাশে দাঁড়াতে রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ আগস্ট) রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, বন্যাকবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। সহায় সম্বল হারিয়ে লাখ-লাখ মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পালটা অভিযোগ তুলে সময়ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যাকবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার।

দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারাদেশে বিশেষ করে যেসব এলাকা বন্যাকবলিত হয়নি, সেসব এলাকার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই-আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান, সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যাকবলিত অঞ্চলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নেতা-কর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই, আপনারা জানেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে-মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারও কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই, আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হবো।

এদিকে বাংলাদেশের আকস্মিক এই বন্যার জন্য ভারতের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনাকেও দায়ী করেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews