1. admin@thedailypadma.com : admin :
এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

দেশে মার্কিন ডলার নিয়ে সংকট তৈরি হওয়ায় ২০২২ সালে ঋণপত্র খোলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। একাধিক বিলাসজাতীয় পণ্যের ওপর শতভাগ লেটার অব ক্রেডিট (এলসি) মার্জিন আরোপের পাশাপাশি ব্যাংক থেকে ঋণসুবিধা প্রদান বন্ধ করে দেয়া হয়। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় তা তুলে নিয়েছে সংস্থাটি।

দেশের শিল্প ও বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনতে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে, আগের মতো বিলাসী কিছু পণ্য আমদানিতে ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে শতভাগ টাকা জমা রাখার শর্ত বহাল রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে নির্দেশনা জারি করা হয়।

সেখানে বলা হয়, দেশে বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও লেনদেনের স্থিতিশীলতায় কাঙ্ক্ষিত হারে ক্রমোন্নতি হচ্ছে। এমন প্রেক্ষাপটে, ব্যবসা–বাণিজ্য ও শিল্প খাতকে গতিশীল করে তোলা এবং অভ্যন্তরীণ বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

এ জন্য আমদানি ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারণের জন্য নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে ১৪টি পণ্য আমদানিতে ঋণপত্র খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন জমা দিতে হবে।

এগুলো হচ্ছে- মোটর কার, ইলেকট্রনিক হোম বা অফিস অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাব ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন–সিরিয়াল ফুড অর্থাৎ অ-শস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় বা টিনজাত (ক্যান) খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিংকস; অ্যালকোহলজাতীয় পানীয় এবং তামাক ও তামাকজাত বা এর বিকল্প পণ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews