1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর শহরতলীর ডিক্রির চর মুন্সিডাঙ্গি এলাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টায় গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর সদর -৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে বিসিআইসি কর্তৃক সারাদেশে বাস্তবায়নাধীন ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ফরিদপুরে এই গুদাম নির্মিত হচ্ছে। এর ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকার উপরে।
অনুষ্ঠানে চৌধুরী নায়াব ইউসুফ এমপি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে কৃষিতে সার সরবরাহ ও সংরক্ষণের জন্য আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা। এই গুদাম নির্মিত হলে কৃষকরা আরো সময়মতো সার পাবে এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে। তিনি বলেন, সার ব্যবস্থাপনার আধুনিকায়নে এটি একটি বড় পদক্ষেপ। ফরিদপুর অংশে প্রায় ১০ হাজার মেট্রিকটন ধারণক্ষমতার গুদাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৮ কোটি টাকা। সারাদেশে ৩৪টি গুদামের মাধ্যমে দেশের কৃষিখাতে গুণগত পরিবর্তন আসবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, রুবেল চৌধুরী, ঠিকাদারি প্রতিষ্ঠান স্বত্বাধিকারী আব্দুস সালাম বাচ্চু, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ানবিশ্বাস তরুণ, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম,বিএনপি নেতা রুবেল আহমেদ দুলাল,এমদাদ হোসেন এমদাদ,সাজ্জাদ হোসেন,হুমায়ুন কবীর সহ বিসিআইসি এর কর্মকর্তা কর্মচারী, অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এর আগে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ শহরতলীর ফরিদাবাদ এলাকায় ৫শত ৫০মিটার সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews