1. admin@thedailypadma.com : admin :
গোপালগঞ্জে আ’লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, আহত ৩৫ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

গোপালগঞ্জে আ’লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, আহত ৩৫

  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

গোপালগঞ্জে কেন্দ্রীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার (৪০) নিহত ও অন্তত আহত হয়েছে ৩৫ জন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার পাটগাতীর একটি জনসভায় যোগ দিতে যাবার পথে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ হমলার ঘটনা ঘটে।

সভাপতি এস এম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা রত্না ও তাদের কলেজ পড়ুয়া ছেলে রাফনান আদিত রায়ানসহ (১৭) বিএনপির কমপক্ষে ৩৫ জন নেতাকর্মীকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়াও সময় টিভির ক্যামেরা পার্সন এইচ এম মানিক কে বেধড়ক পিটিয়ে আহত করে ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

জেলা এনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান জানান, ‘ঢাকা থেকে রওনা হয়ে বিকেল ৩টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। গাড়িবহরটি ঘোনাপাড়া এলাকায় পৌছালে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের একদল সশস্ত্র লোক গাড়ির গতিরোধ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় এস, এম জিলানীর গাড়িসহ অন্তত ৮-১০টি গাড়িতে ভাচুর চালায়

এ সময় এস, এম জিলানীর গাড়িসহ অন্তত ৮-১০টি গাড়িতে ভাচুর চালায় হামলাকারীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা সড়কের পাশে থাকা গাছের ডাল ভেঙে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে পিছু হটে যায় তারা। কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মীসমর্থকেরা মাইকিং করে সংঘটিত হয়ে আবারো হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে এস এম জিলানী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারসহ (৩৫) অন্তত ৩৫ জনকে রক্তাক্ত জখম করে।

পরে দিদারের মৃত্যু হলে দিদারের লাশ অজ্ঞাত স্থানে রাখে এবং পরে রাত ৭টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের চরপাথালিয়া নামক স্থানে ফেলে রেখে যায়। আহতদের মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাসির আহমেদ মোল্লা (৫৫), স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদ খান মুরাদ (৪৬), জেলা যুবদলের সাবেক দফতর সম্পাদক রাজু বিশ্বাস (৩৯), ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিল্টু মুন্সি (৪৫), ঢাকার মতিঝিলের স্বেচ্ছাসেবক দলনেতা বাদশা মিয়া (৩৫) ও স্বেচ্ছাসেবক দল নেতা নিশানসহ (৩১) ১০ জনকে তাৎক্ষণিক গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় এস এম জিলানী, জেলা যুবদলের সদস্য এস এম শরিফুল ইসলাম সবুজকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews