1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে

  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

বিগত আওয়ামী সরকারের শাসনামলে সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এসময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহীত সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ, অর্থ বিভাগ, জনপ্রশাসন ও আইন এবং বিচার বিভাগের চার প্রতিনিধি।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে–

১. কমিটি আবেদন পেশের সময়সীমা নির্ধারণ করে দিতে পারবে এবং প্রতিকারের বিষয়ে সুপারিশ পর্যায়ক্রমে বা একসঙ্গে দাখিল করতে পারবে।

২. আদালতের সুস্পষ্ট আদেশ রয়েছে এরূপ বিষয়াদি কমিটির আওতা বহির্ভূত থাকবে।

৩. কমিটি অনধিক তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে।

এ ছাড়া সাচিবিক সহায়তা প্রসঙ্গে বলা হয়েছে–

১. জনপ্রশাসন মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

২. জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটির জন্য একটি যথোপযুক্ত দপ্তর ও প্রয়োজনীয় লজিস্টিকস প্রদানের ব্যবস্থা করবে।

৩. জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটি প্রধানের অনুকূলে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি যথোপযুক্ত যানবাহনের ব্যবস্থা করবে।

৪. সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার সদস্যরা প্রতি সভার জন্য যেরূপ সম্মানী পেয়ে থাকেন, এ কমিটির সদস্যরা একই খাত থেকে সমপরিমাণ সম্মানী প্রাপ্য হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews