1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলায় লাখ লাখ ইসরাইলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ Time View

ওয়ারলেস যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণ হামলার প্রতিশোধে ইসরাইলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে লেবাবনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মুহুর্মুহু রকেট হামলায় ইসরাইলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরাইলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। 

হিজবুল্লাহর এ হামলার পর ইসরাইলের উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল নাদাভ শোশানি এএফপিকে বলেছেন, রকেটগুলো ধেয়ে আসার সময় ইসরাইলের উত্তরাঞ্চলজুড়ে আশ্রয়কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ ঠাঁই নিয়েছেন।

এর আগে, ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ছোড়া রকেটে ইসরাইলের উত্তরাঞ্চলের একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে।

ইসরাইলি জরুরি মেডিক্যাল সেবা সংস্থা বলেছে, রকেটের ধ্বংসাবশেষের আঘাতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনই ইসরাইলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা।

এদিকে মুহুর্মুহু রকেট হামলার ঘটনায় ইসরাইলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উত্তরাঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গত প্রায় এক বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন-ইসরাইল সীমান্তে সর্বশেষ এ উত্তেজনায় ইসরাইলজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড বলেছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তর ইজরাইলজুড়ে শিক্ষা কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না।

লে. কর্নেল শোশানির মতে, এ সংঘাত লাখ লাখ শিশুর ওপর প্রভাব পড়বে।

মেডিক্যাল শিল্পে কর্মরত ইসরাইলি বাসিন্দা প্যাট্রিস ওলফ এএফপিকে বলেন, হাইফায় বহু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে… আর অফিসগুলোও জনশূন্য।

তিনি বলেন, হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বেশি চাপ আসছে। ইসরাইলি বাহিনী লেবাননের গোষ্ঠীটির ওপর চাপ প্রয়োগ করায় এটি আরও তীব্র হয়ে উঠছে। রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইল ও হিজবুল্লাহর ক্রমবর্ধমান সংঘাতে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে ইসরাইলি কর্মকর্তারা হামাস-শাসিত গাজা উপত্যকার বদলে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর তাদের সামরিক অভিযানের ফোকাস ঘুরে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন। সূত্র: আল-মায়াদিন ও টাইমস অব ইসরাইল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews