1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
লাঞ্চ বিরতির রপরই আলোক স্বল্পতায় বন্ধ করা হয়েছে খেলা, বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

লাঞ্চ বিরতির রপরই আলোক স্বল্পতায় বন্ধ করা হয়েছে খেলা, বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

লাঞ্চ বিরতির আগে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক জুটি। তবে লাঞ্চ বিরতির পরপরই ফিরতে হয়েছে শান্তকে। শান্ত ফিরলেও বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন মুমিনুল হক। অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে এরই মধ্যে দলীয় শত রান পার করেছেন তিনি। তবে এর পরপরই আলোক স্বল্পতায় বন্ধ করা হয়েছে খেলা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। ৪০ রানে ব্যাট করছেন মুমিনুল। ৬ রানে তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিক।

এদিন ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেছিল বাংলাদেশ। শুরু থেকেই দেখেশুনে সতর্ক হয়ে খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাতে উইকেট পেতে ধুঁকতে হচ্ছিল ভারতীয় বোলারদের। এর মাঝে হঠাৎই ছন্দপতন। দলীয় ২৬ রানে ফিরতে হয় জাকিরকে। ২৪ বল খেললেও কোনো রান করতে পারেননি তিনি। জাকিরকে স্লিপে যশস্বী জয়সওয়ালের ক্যাচ বানিয়ে শূন্য রানে ফেরান আকাশ দীপ। খানিক পর সাদমানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আকাশ।

আম্পায়ার আউট না দিলেও অধিনায়ক রোহিতকে রাজি করিয়ে রিভিউ নেন তিনি। আর তাতেই সাদমানকে ফিরতে হয় সাজঘরে। ৩৬ বলে ২৪ রানে থামতে হয় সাদমানকে।

এরপর দু’দফা রিভিউ নিয়েছে ভারত। ফিরতে পারত নাজমুল শান্ত ও মুমিনুল হক। তবে ভারত রিভিউ নিলেও তাতে বেঁচে যান দু’জনে। তবে লাঞ্চ থেকে ফেরার পর অশ্বিনের ঘূর্ণিতে কাবু হয়েছেন শান্ত। ফিরতে হয়েছে ৩১ রান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews