1. admin@thedailypadma.com : admin :
শারদীয় দুর্গাপূজার আজ শুক্রবার মহা অষ্টমী - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন কোনো বিষয়ের অনার্স বন্ধ করার পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ে অনার্স কোর্স পুনর্গঠন বা বাতিল হচ্ছে আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু

শারদীয় দুর্গাপূজার আজ শুক্রবার মহা অষ্টমী

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৬ Time View

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ শুক্রবার মহা অষ্টমী। রাজধানীসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা পূজামণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা-অর্চণার মাধ্যমে উদযাপন করবে দিনটি। গতকাল ছিল মহাসপ্তমী। সেদিন দুর্গাভক্তরা দেবীর আরাধনায় পূজামণ্ডপগুলোতে দিনভর ভিড় জমায়।

মহাঅষ্টমীর দিন সকাল ৬টা ১০ মিনিট থেকেই শুরু হয়েছে মহাঅষ্টমী কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পূজা। পূজা শেষে সকাল ১০টায় হবে পুষ্পাঞ্জলি।

এরপর সকাল সাড়ে ১০টায় হবে মহা অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে শ্রদ্ধা নিবেদন করা হবে। শাস্ত্র মতে এক বছর থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা কোনো কুমারীকে পূজা করা হয়।

ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে। পূজার আগ পর্যন্ত গোপন রাখা হয় কুমারীর নাম।

তিথি অনুযায়ী এদিন সন্ধি পূজা হবে বেলা ১২টা ১৩ মিনিট থেকে ১টা ১ মিনিটের মধ্যে। দেবী দুর্গার ভক্তকুলের প্রত্যাশা কুমারী পূজার মধ্য দিয়ে আবারও জানান দেয়া হবে নারীশক্তির, করা হবে নারীকে সম্মানের আহ্বান।

অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews