1. admin@thedailypadma.com : admin :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল পুনর্গঠনের অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয় - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২৪ জুলাই ২০২৬ শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল পুনর্গঠনের অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৪১ Time View
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল পুনর্গঠনের অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। আজ সোমবার সন্ধ্যার পর সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, শিগগিরই বিচার কার্যক্রম শুরু হবে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর প্রয়োজন হলে সরকার তা দিতে প্রস্তুত রয়েছে।
আসিফ নজরুল বলেন, আমরা সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পন্ন করেছি। এ আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে আছেন হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এ ছাড়া সদস্য হিসেবে আছেন হাইকোর্টের আরেকজন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।
উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার ছিল এই বিচার কাজ শুরু করার ব্যাপারে, এটার একটা বড় ধাপ সম্পন্ন হয়েছে। আমরা আশা করব, শিগগিরই বিচার কাজ শুরু হয়ে যাবে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই বিপ্লবের গণহত্যার বিচার আগে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে ২০১০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালের বিচারকাজ অনেক দিন ধরে বন্ধ ছিল। এর মধ্যেই গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকার। এই অভ্যুত্থান ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। সেই গণহত্যার বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে ট্রাইব্যুনালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews