1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সাকিবকে দেশে আসতে নিষেধ করলো বিসিবি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

সাকিবকে দেশে আসতে নিষেধ করলো বিসিবি

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ Time View

যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বাংলাদেশে ফেরার কথা সাকিব আল হাসানের। পরিকল্পনা অনুযায়ী আরব আমিরাত পর্যন্তও এসেছেন তিনি। কিন্তু সেখান থেকে তাকে দেশে ফিরতে নিষেধ করে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূলত নিরাপত্তার স্বার্থে সাকিবকে এখনই দেশে ফিরতে না করে দিলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এতে সাকিবের চাওয়া অনুযায়ী মিরপুরে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টেস্ট খেলা হচ্ছে না।

কানপুর টেস্টের আগে অবসর ঘোষণা দিয়েছিলেন সাকিব। ওই সময় তিনি জানিয়ে ছিলেন মিরপুর টেস্ট দিয়ে দীর্ঘ সংস্করণে ইতি টানতে চান। নির্বাচক কমিটি খুশি হয়েই তাকে সে সুযোগ দিয়েছে, বুধবার (১৬ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত দলে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পেয়েছেন সাকিব।

দল ঘোষণার পর বৃস্পতিবার দেশে ফেরার কথা ছিল তার। ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর এই প্রথম দেশে ফিরতেন তিনি। কিন্তু বুধবার রাতে হঠাৎ তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা ছড়িয়ে পড়েছে। বুধবার  ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাকিবের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা জেগেছে আবার।

শেষ পর্যন্ত সাকিবকে এখনই দেশে ফিরতে নিষেধ করে দিলো বিসিবি ও অন্তর্বর্তী সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews