1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও সমাবেশ করার স্থান নির্ধারণ করেছে সরকার

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১৭ Time View

রাজধানীর শাহবাগ এলাকা অবরোধ করে সভা-সমাবেশ করার কারণে যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ জন্য শাহবাগের পরিবর্তে বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও সমাবেশ করার স্থান নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাস্তাঘাটে সমাবেশ করতে গেলে যানজট তৈরি হয়। জনভোগান্তি দূর করতে শাহবাগের মোড়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে যদি সমাবেশটা করে তাতে জনভোগান্তি অনেক কম হয়। বৈঠকে এ ব্যাপারে আলোচনা হইছে। আমরা সবাইকে অনুরোধ করব শাহবাগের পরিবর্তে যেন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ বা সভা সমাবেশ করে।

সভায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসী ও উগ্রবাদী প্রতিরোধ, অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়।

সভায় সাম্প্রতিক বিভিন্ন আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান। পাশাপাশি জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা কোনো ধরনের অপরাধে লিপ্ত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews