1. admin@thedailypadma.com : admin :
সারাদেশে মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

সারাদেশে মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৫২ Time View

সারাদেশে মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৭ জন। তাদের মধ্যে ১২২ জন পুরুষ ও ১৩৫ জন নারী।

এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৩৯ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫৮ জন। এছাড়া এই সময়ে এক হাজার ১১২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৭ হাজার ৯৬৩ রোগী।

মঙ্গলবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের চারজন। এ ছাড়া খুলনা বিভাগে দুইজনের এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৮২৯ জন, বাকি ২ হাজার ৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এছাড়া ওই বছরে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews