1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বাফুফের এমন দূরাবস্থা কেনো, এ নিয়ে অডিট হবে

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২০ Time View

বাংলাদেশ নারী ফুটবল দলের গত তিন মাস ধরে বেতন বকেয়া আছে বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এমন দূরাবস্থা কেনো, এ নিয়ে অডিট হবে। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের তিন মাসের বেতন বকেয়া আছে। ভবিষ্যতে ফুটবলারদের বেতন বকেয়া থাকবে না সে বিষয়ে তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। দেশের সামর্থের মধ্যে নারী ফুটবলারদের সমস্যা সমাধান করা হবে। বাফুফের আর্থিক সমস্যা এবং অনিয়ম নিয়ে অডিট হবে।

নারী ফুটবলারদের সমস্যা সমাধানের জন্য প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন বলে জানিয়ে তিনি বলেন, আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামোসহ সব কিছু নিয়ে কথা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে ওনারা (ফুটবলার) আমাদেরকে তাদের সমস্যাগুলো লিখিতভাবে দেবেন। সেটা আমি সরাসরি স্যারকে পৌঁছে দেবো।

তিনি আরও বলেন, নারী ফুটবলকে এগিয়ে নিতে সবার পরামর্শ এবং সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা। বিজয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের বেতন বৈষম্য নিয়ে আলোচনা হয়েছে। আবাসন সংকটের কথা জানিয়েছেন মেয়েরা। প্রধান উপদেষ্টা তাদের সমস্যাগুলো লিখিত আকারে চেয়েছেন। এর ভিত্তিতে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

এর আগে বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews