1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ণঅভ্যুত্থানে শহীদদের চূড়ান্ত তালিকা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার

  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের চূড়ান্ত তালিকা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার।

রবিবার (১০ নভেম্বর) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, সরকার জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করেছে। ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা কমিটির মাধ্যমে প্রাপ্ত শহীদদের নামের তালিকা www.hsd.gov.bd এবং www.dghs.gov.bd ওয়েব পেজ দুটিতে প্রকাশ করা হয়েছে।

গণঅভ্যুত্থানকালীন ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে নিহত বা নিখোঁজ হয়েছেন বা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বা আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেছেন বা আন্দোলনে সম্পৃক্ত থেকে অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেছেন কিন্তু উল্লিখিত তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি এমন ব্যক্তির নাম তালিকাভুক্ত করার জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।

সংশ্লিষ্ট মৃত ও নিখোঁজ ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং উপযুক্ত প্রমাণসহ তার পরিবারের সদস্য বা আত্মীয়কে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা বিশেষ সেলের দলনেতা বরাবর আবেদন করতে হবে।

আগামী ১২ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত আবেদন সরাসরি দ্বিতীয় তলা, ভবন নম্বর-২, বিএসএল অফিস কমপ্লেক্স (হোটেল ইন্টারকন্টিনেন্টাল), ১ মিন্টু রোড, ঢাকা- ১০০০ ঠিকানায় পাঠানো যাবে। তবে, ই-মেইল আবেদন muspecialcel36@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews