1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১১ Time View

জলবায়ু সম্মেলনে কপ-২৯ যোগ দিতে আজারবাইজানের উদ্দেশে  ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশটির রাজধানী বাকু’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, জলবায়ু সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ড. ইউনূস রাষ্ট্রীয় সফরে ১১-১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে অবস্থান করবেন।  দেশটির রাজধানী বাকু’তে অনুষ্ঠিত এ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ নিজেদের দাবিগুলো তুলে ধরবে। এছাড়া ড. ইউনূস বিশ্ববাসীর কাছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

রাষ্ট্রীয় এই সফরে সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টার জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেয়ার কথা রয়েছে। সেই সঙ্গে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিনের মাথায় (৮ আগস্ট) শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেয়ার পর গত সেপ্টেম্বরে প্রথম সফরে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যান প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews