1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

শ্রমিকেরা টানা ৬০ ঘণ্টা অবরোধ শেষে কাজে ফিরেছেন, শান্ত গাজীপুর শিল্পাঞ্চল

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১২ Time View
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকেরা টানা ৬০ ঘণ্টা অবরোধ করেছিলেন। সোমবার (১১ নভেম্বর) রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। ফলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধি নিয়ে গতকাল বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, আগামী রোববার টিএনজেড কারখানার শ্রমিকদের ৬ কোটি টাকা প্রথম কিস্তিতে বেতন পরিশোধ করা হবে। পরে ১০ কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়। এটি দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে অবশিষ্ট বকেয়া পরিশোধ হবে। পরে মালিকপক্ষ এই টাকা সরকারকে পরিশোধ করবে। এই সিদ্ধান্ত মেনে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা।

এরপর সোমবার রাত সোয়া ১০টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। যা মঙ্গলবার সকাল থেকে অব্যাহত রয়েছে।

অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে যেসব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল, সেসব কারখানাও আজ সকাল থেকে খুলে দেওয়া হয়েছে। এখন গাজীপুর শিল্পাঞ্চল শান্ত রয়েছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার পর থেকে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। রাতের মধ্যে যানজটে আটকে থাকা সব যান নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। মঙ্গলবার সকালে মহাসড়কে যান চলাচল পুরোই স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে গাজীপুর শিল্পাঞ্চল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো শিল্প কারখানায় সাধারণ ছুটির ঘোষণা করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews