1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
নিজেদের জার্সির বিজ্ঞাপনে আর্জেন্টিনা রেখেছে বাংলাদেশকেও - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ

নিজেদের জার্সির বিজ্ঞাপনে আর্জেন্টিনা রেখেছে বাংলাদেশকেও

  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

বাংলাদেশে ফুটবল মানেই যেন আর্জেন্টিনা আর ব্রাজিল। তবে কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতেও দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পেজ থেকে (এএফএ)। এবার শুভাকাঙ্ক্ষী বাংলাদেশকে যেন আরেকটু বেশি চমকে দিল তারা। নিজেদের জার্সির বিজ্ঞাপনে আর্জেন্টিনা রেখেছে বাংলাদেশকেও।

জাতীয় দলের নতুন জার্সি পরে প্রকাশ্যে এলেন মহাতারকা লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজরা। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ জার্সি তৈরি করা হয়েছে।

এএফএ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জার্সি নিয়ে দলের খেলোয়াড়দের একটি ভিডিও প্রকাশ করেছে। ১ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিওতে আছেন মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, ম্যাক আলিস্টারসহ আর্জেন্টিনার তারকা ফুটবলাররা। দেওয়ালে ঝোলানো টিভিতে ভিডিওর ৪৮-৪৯ সেকেন্ডে দেখানো হয় বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার সেই ভিডিও।

বড় স্ক্রিন বসিয়ে যেখানে আর্জেন্টিনার গোল উদ্‌যাপন করছেন বাংলাদেশি হাজার হাজার সমর্থক। কাতার বিশ্বকাপ চলাকালীন সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। স্পষ্টই, বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের জন্য দারুণ সম্মানের ব্যাপারও এটি।

জানা গেছে, আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেই খেলবেন মেসিরা। অবশ্য জার্সিটি সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে পরার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় সেটি আর হয়ে ওঠেনি। নতুন জার্সিতে আকাশি নীল রং অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালি রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews