1. admin@thedailypadma.com : admin :
‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের’ আহ্বায়কসহ গ্রেপ্তার ১৯ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস

‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের’ আহ্বায়কসহ গ্রেপ্তার ১৯

  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৪১ Time View
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনের আহ্বায়ক আ ব ম মোস্তাফা আমীন ও অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীসহ অন্তত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সন্দেহভাজন ১৯ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।

‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে’-এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠা সংগঠন ‘অহিংস গণঅভ্যুত্থান’ বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে  এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাকেসহ ১৫-১৬ জনকে রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয়। সোমবার তাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

এর আগে দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনবেন ড. মুহাম্মদ ইউনূস, সেই টাকায় বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। বিনা সুদের সেই ঋণ পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। এজন্য এক হাজার টাকা দিয়ে রাজধানীর শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তত বেশি মিলবে ঋণ।

এমন প্রলোভনে রোববার রাতের প্রথম প্রহর থেকে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের বিপুল সংখ্যক মানুষ বাসে ঢাকায় আসতে শুরু করেন। উদ্দেশ্য, বিনা সুদের ঋণ পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ। খবর পেয়ে ছাত্রজনতা-পুলিশ শাহবাগ ও টিএসসিতে বাসগুলো আটকে ফেরত পাঠাতে শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews