হাসনাত আব্দুল্লাহ গ্রুপে জানান, ‘আমার গাড়িতে আবারও (ধাক্কা) মারা হইছে। ঢাকা ফেরার পথে যাত্রাবাড়িতে।’ এই বার্তার সঙ্গে তিনি দুটি ছবি যুক্ত করেন। এতে দেখা যায়, একটি সাদা রঙের পিকআপ হাসনাতকে বহনকারী প্রাইভেটকারে পেছনে লেগে রয়েছে।
সমন্বয়ক নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘যাত্রাবাড়ীতে হাসনাতের গাড়িকে আবারও পেছন থেকে ধাক্কা। জিনিসটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। সরকারের কাছে প্রটেকশন চাই।’
এর আগে গতকাল বুধবার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমের গাড়ি বহরে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে।
Leave a Reply