1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন ওবামা ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য ৪টি নতুন পাঠ্যপুস্তক অনুমোদন ফরিদপুরে “কলমের প্রথম উপার্জন” নিয়ে গুণীজনদের সাহিত্য আড্ডা দাম্মাম ও রিয়াদ রুটে চলাচল বন্ধ ৪ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপার’ উক্তির জেরে ৭ দিনের রিমান্ডে সেই যুবক দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, প্রত্যেকের দিতে হবে ১০০ টাকা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মী দেবীর পূজা আজ

গ্রেপ্তার আল্লু অর্জুন

  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ Time View

পুষ্পা-২ খ্যাত দক্ষিণি সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ছাড়া সেদিন গুরুতর আহত হয় ওই নারীর ৯ বছর বয়সী ছেলে।এ ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ ৪১ বছর বয়সী আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এ ছাড়া সেই ঘটনার আল্লু অর্জুনের নিরাপত্তা দল এবং সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধেও মামলা হয়।

এই পদদলনের ঘটনায় সংযোগ থাকার অভিযোগে শুক্রবার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দ্রাবাদের চিক্কাদপাল্লি পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ শুক্রবার আল্লু অর্জুনের বাসভবনে যায় এবং তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আল্লু অর্জুনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জেরা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews