1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর টহল জোরদার

  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ Time View

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় টঙ্গীতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড ও মিলগেট এলাকায় সেনাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক টহলরত এক পেট্রোল কমান্ডার বলেন, সবসময়ের মতোই সেনাবাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছে। বিশেষত বিশ্ব ইজতেমা ঘিরে গতকালের ঘটনার পর আমরা আরো বেশি সতর্ক অবস্থানে রয়েছি।

সরেজমিনে জানা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের ভেতরে জুবায়েরপন্থী কয়েক হাজার মুসল্লি অবস্থান করছে। অন্যদিকে, তুরাগ নদীর পশ্চিম তীরে সাদপন্থীদের মসজিদের সামনে কয়েক হাজার মুসল্লি অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার জুবায়েরপন্থীদের হামলায় সাদপন্থীদের পাঁচ মুরুব্বি আহত হন। এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে জুবায়েরপন্থীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, গতকাল জুবায়েরপন্থীদের হামলায় আমাদের পাঁচজন সাথী আহত এবং একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এই ঘটনায় আমাদের সাথী শিহাব উদ্দিন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে শনাক্ত ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জুবায়েরপন্থী মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, সাদপন্থীদের মিথ্যা মামলার প্রতিবাদে আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, সাদপন্থীদের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews