1. admin@thedailypadma.com : admin :
দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস

দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ Time View

সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নেয়ার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, ১৫ বছরের অধিক আওয়ামী শাসন পরবর্তী সময়ে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের সদস্যরা এতে অংশগ্রহণ করেছেন। এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল (সোমবার) রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

সদস্য সম্মেলন উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত। সারাদেশ থেকে আসা জনশক্তিদেরও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলনে অংশ নিতে দেখা গেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহীদের পিতা এ সম্মেলন উদ্বোধন করেন। দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকারী সেশন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে আজ শহীদ মিনারে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি রয়েছে। পাশাপাশি ভেন্যুতে দুটি অনুষ্ঠান একই দিনে এবং কাছাকাছি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিবিরের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনের সমাবেশ সফল করবে’ বলে প্রচার চালানো হচ্ছে। তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিষয়টি পুরোপুরি নাকচ করা হয়েছে।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের এ কর্মসূচি পূর্বঘোষিত। অনেক আগে থেকেই ডেট ঠিক করা। আমাদের সম্মেলনের সঙ্গে বৈষম্যবিরোধীদের সমাবেশের কোনো যোগসাজশ থাকার প্রশ্নই আসে না।

সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ বলেন, আমাদের এখানে শুধু সংগঠনের সর্বোচ্চ স্তর, সদস্যদের এবং বিভিন্ন দলের প্রধানদের সঙ্গে গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারাই আসবেন। সংগঠনের অন্য কর্মী, সমর্থক এমনকি সাথীরাও এ সম্মেলনে থাকবেন না।

তিনি জানান, আওয়ামী লীগের জুলুম-নির্যাতনের সময়েও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। করোনাকালীন এবং অন্যান্য সময়ে অনলাইনে হলেও এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রতি বছরের ন্যায় এবছরও সম্মেলন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews