1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূল ঘেঁসে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত

  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ Time View

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূল ঘেঁসে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ভারতীয় ও পাকিস্তানি বলে জানা গেছে। একই দিনে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জন নিহত হন।

আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, জাজিরা এভিয়েশন ক্লাব পরিচালিত একটি হালকা উড়োজাহাজ সমুদ্রে বিধ্বস্ত হলে পাইলট ও কো-পাইলট উভয়েই নিহত হন। মারাত্মক এই দুর্ঘটনার কারণ নির্ণয় করতে তদন্ত শুরু করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, নিহতরা ভারতীয় ও পাকিস্তানি।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সৈকত বরাবর কোভ রোটানা হোটেলের কাছে উড্ডয়নের পরপরই দুর্ঘটনাটি ঘটে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে।

এতে আরও বলা হয়, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায় যে, গ্লাইডারটি (ফিক্সড উইংয়ের এয়ারক্র্যাফট) রেডিও যোগাযোগ হারিয়ে ফেলেছিল ও পরে জরুরি অবতরণের চেষ্টা করেছিল। দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করা হলেও দুজনকে জীবীত উদ্ধার সম্ভব হয়নি।

এদিকে, একই দিনে অর্থাৎ রোববার (২৯ ডিসেম্বর) স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয় দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইটটির ১৮১ আরোহীর মধ্যে দুজন বেঁচে গেলেও, প্রাণ হারিয়েছেন ১৭৯ জন।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, পাখির সঙ্গে সংঘর্ষে ল্যান্ডিং গিয়ারে গোলযোগের কারণেই এ দুর্ঘটনা ঘটে। তবে ব্ল্যাকবক্সের ডাটা রের্কডারের তথ্য বিশ্লেষণের পরই দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার উপ যোগাযোগমন্ত্রী।

সূত্র: আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews