1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের গেরদায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪ জন। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার  একটি মাইক্রোবাস গেটম্যান বিহীন ওই রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস এর ট্রেনটি ধাক্কা দিলে হতাহতের  এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত হন। আহত ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ২ জনের মৃত্যু হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নারায়নগঞ্জের লিটন চৌধুরী,  তার স্ত্রী ফাহমিদা শারমিন, তাদের মেয়ে সাজু, শ্যালকের স্ত্রী আতিফা ও রিন্টু।

নিহতদের সকলেই নারায়নগঞ্জের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

রেল ক্রসিংটিতে গেট ম্যান না থাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

অরক্ষিত রেল ক্রসিং এ গেট ম্যান নিয়োগের জন্য মন্ত্রনালয়ে পত্র পাঠানো হবে জানালেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews