1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংকগুলো নগদ টাকার চাহিদা মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করছে

  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ Time View

ব্যাংকে নগদ অর্থের সংকট আবার কিছুটা বেড়েছে। ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়েছে, কিন্তু সে অনুপাতে টাকার জোগান বাড়েনি। যে কারণে ব্যাংকগুলো নগদ টাকার চাহিদা মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে ধার করছে।

সংকটে থাকা ব্যাংকগুলোর নগদ অর্থের চাহিদা বাড়ায় কলমানির সুদের হার বেড়েছে। বুধবার কলমানি মার্কেটে সুদের হার বেড়ে সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১১ থেকে ১২ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, কলমানি মার্কেটে এক দিনের ধারের সুদের হার আগের মতোই সর্বোচ্চ ১১ শতাংশে স্থির ছিল। কিন্তু স্বল্পমেয়াদি ধারের সুদহার বেড়ে সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১১ থেকে ১২ শতাংশ।

এদিকে মেয়াদি ধারের সুদহারও সর্বোচ্চ ১৩ শতাংশে উঠেছে। আগের দিন এ হার ছিল ১২ শতাংশ। ব্যাংকগুলোতে নগদ অর্থের চাহিদা বাড়ায় কলমানি থেকে ধারের প্রবণতা বেড়েছে। এদিকে বাজারে টাকার প্রবাহ ওই হারে না থাকায় সুদের হার সামান্য বেড়েছে।

বুধবার কলমানি মার্কেটে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৪০ কোটি টাকা। এর মধ্যে স্বল্পমেয়াদি ধারে লেনদেন হয়েছে ৯০৫ কোটি টাকা। মেয়াদি ধারে লেনদেন হয়েছে ৩২০ কোটি টাকা।

এদিকে ব্যাংকগুলোর কেনা ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখে কেন্দ্রীয় ব্যাংক সোমবার ধার দিয়েছে ৩ হাজার কোটি টাকা ও মঙ্গলবার ধার দিয়েছে ৭ হাজার ৪০০ কোটি টাকা। এতে সুদহার ছিল ৭ শতাংশ থেকে সাড়ে ১১ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews