1. admin@thedailypadma.com : admin :
জুলাই গণহত্যার ডাটা সংরক্ষণে বিটিআরসিকে ট্রাইব্যুনালের নির্দেশ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

জুলাই গণহত্যার ডাটা সংরক্ষণে বিটিআরসিকে ট্রাইব্যুনালের নির্দেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ Time View

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘঠিত গণহত্যা সম্পর্কিত ডাটা, বিবরণ, তথ্যসহ এ সংক্রান্ত নথি আলাদাভাবে সংরক্ষণে বিটিআরসি-এনটিএমসিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে গণহত্যার সমন্বিত তদন্তের স্বার্থে তদন্ত সংস্থাকে সহযোগিতা করতে মোবাইল অপারেটরস এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ আদেশের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশন টিম মামলার তদন্তের স্বার্থে যেকোনো ব্যক্তিকে ডাকতে পারে, যেকোনো তথ্য চাইতে পারে। ট্রাইব্যুনাল আইনে এই ক্ষমতা দেয়া হয়েছে। আমরা পৃথক দু’টি বিষয়ে আবেদন করেছিলাম। আমাদের আবেদনের শুনানি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সব মোবাইল ফোন অপারেটর কোম্পানি এবং বিটিআরসিকে তদন্তকাজে সহায়তার জন্য স্পেসিফিক নির্দেশনা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews