1. admin@thedailypadma.com : admin :
মা খা‌লেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ছেলে তা‌রেক রহমান - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

মা খা‌লেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ছেলে তা‌রেক রহমান

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১২১ Time View
যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মা খা‌লেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ছেলে তা‌রেক রহমান। শুক্রবার (১৭ জানুয়ারি) লন্ডন সময় সন্ধ্যার পর অন্য দিনের মতো সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মা‌কে দেখ‌তে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মী‌দের প্রশ্নের জবাবে মা‌য়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, দেশবাসীর কাছেই এটাই‌ বলব, সন্তান হি‌সে‌বে ওনার জন্য দোয়া চাই।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
এদিকে শুক্রবার যুক্তরাজ্য বিএন‌পির উদ্যোগে খা‌লেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন শহরে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মা‌লেক জানান, ম‌্যাডা‌মের সব স্বাস্থ্য পরীক্ষার রি‌পোর্ট প্রাপ্তি সাপেক্ষে চিকিৎসকরা সম‌ন্বিতভা‌বে ওনার পরবর্তী চিকিৎসার প্রক্রিয়া নির্ধারণ করবেন।
এ হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে খা‌লেদা জিয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews