1. admin@thedailypadma.com : admin :
নানা কর্মসূচিতে ফরিদপুরে আরাফাত রহমান কোকো'র মৃত্যুবার্ষিকী পালন - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

নানা কর্মসূচিতে ফরিদপুরে আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকী পালন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ Time View
মাহবুব পিয়াল,  ফরিদপুর: ফরিদপুরে আরাফাত রহমান কোকো’র দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি)  বেলা সাড়ে ১২ টায় শহরের থানা রোড থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান মুজিব সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্তরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি সুমন খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সংক্ষিপ্ত আলোচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়া আগামীকাল শুক্রবার ( ২৪ জানুয়ারি)  বিকালে শহরের থানা রোডস্থ পৌর মার্কেটে জেলা বিএনপি’র কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews