1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ২৭ জানুয়ারি ২০২৫

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য-

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৫

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে লেবাননের দক্ষিণে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক লেবানিজ সেনাসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। তাছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৮৩ জন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

ট্রাম্পের ‘গাজা খালি’ করার পরিকল্পনা প্রত্যাখ্যান মিশর-জর্ডানের

গাজা উপত্যকার বাসিন্দাদের মিশর ও জর্ডানে স্থানান্তরের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ হিসেবে চিহ্নিত করেছেন জর্ডানের বিশ্লেষকরা। তারা বলছেন, এই পরিকল্পনা দুই মার্কিন মিত্র দেশের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের ইস্যুকে ‘প্রশমিত’ করার উদ্দেশ্য ছাড়া কিছু নয়।

নাইজেরিয়ায় সেনা ঘাঁটিতে হামলায় ২০ সেনা নিহত

নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সহযোগী পশ্চিম আফ্রিকান প্রভিন্সের (আইএসডব্লিউএপি) সন্দেহভাজন যোদ্ধাদের হামলায় দেশটির কমপক্ষে ২০ সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের মালাম-ফাতোরি শহরের একটি সেনা ঘাঁটিতে ওই হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি

ইসরায়েল এবং হামাস চলতি সপ্তাহে ছয় জিম্মিকে মুক্ত করার চুক্তিতে পৌঁছানোর পর হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরতে শুরু করেছে। শনিবার ফিলিস্তিনিরা ইসরায়েল নিয়ন্ত্রিত নেটজারিম করিডোর অতিক্রম করেছে। খবর বিবিসি, আল জাজিরা।

ট্রাম্পের হুমকিতে অভিবাসীবাহী প্লেন অবতরণের অনুমতি কলম্বিয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বেশ কাজে দিয়েছে বলা যায়। অবশেষে অভিবাসীদের বহনকারী প্লেন অবতরণের অনুমতি দিয়েছে কলম্বিয়া। হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাসিত অভিবাসীদের গ্রহণ করতে রাজি হয়েছে বোগোতা। ফলে যুক্তরাষ্ট্র কলম্বিয়ার ওপর শুল্ক আরোপ করা থেকে সরে এসেছে।

পায়ে হেঁটেই উত্তর গাজায় পৌঁছেছে দুই লাখের বেশি ফিলিস্তিনি

পায়ে হেঁটে দুই ঘণ্টার মধ্যেই উত্তর গাজায় পৌছে গেছে দুই লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ইসরায়েল এবং হামাস চলতি সপ্তাহে ছয় জিম্মিকে মুক্ত করার চুক্তিতে পৌঁছানোর পরই ফিলিস্তিনিরা উত্তর গাজায় ফিরতে শুরু করেন। শনিবার ফিলিস্তিনিরা ইসরায়েল নিয়ন্ত্রিত নেটজারিম করিডোর অতিক্রম করে গাজায় প্রবেশ করেন।

ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন সংকট এড়ানো যেতো: পুতিন

ট্রাম্প প্রেসিডেন্ট অর্থাৎ ক্ষমতায় থাকলে ইউক্রেন সংকট এড়ানো যেতো বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সংঘাত নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ নেই

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে আসার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। অর্থাৎ ট্রাম্প শপথ গ্রহণের পর দেশ দুইটির মধ্যে কোনো বার্তা আদান-প্রদান হচ্ছে না। ইরানের এক শীর্ষ কূটনীতিক এমন তথ্য জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews