1. admin@thedailypadma.com : admin :
তিন নাম বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর ‘চূড়ান্ত’ তালিকা প্রকাশ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

তিন নাম বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর ‘চূড়ান্ত’ তালিকা প্রকাশ

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ Time View

আগের ঘোষিত তালিকা থেকে তিন নাম বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর ‘চূড়ান্ত’ তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় স্থগিতকৃত পুরস্কার তালিকা চূড়ান্ত করা হয়।

বাদ পড়া তিনজন হলেন— মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ এবং সেলিম মোরশেদ। তাঁরা যথাক্রমে মুক্তিযুদ্ধ, শিশুসাহিত্য এবং কথা সাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে তাদের মধ্যে সেলিম মোরশেদ তালিকা স্থগিত করার পর পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশিত হয়। কিন্তু ঘোষণার পর সামাজিক ও সাংস্কৃতিক মহলে নানা বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন মহলের অভিযোগ ও আপত্তির মুখে ২৫ জানুয়ারি বাংলা একাডেমি কর্তৃপক্ষ তালিকা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এরপর বুধবারের সভায় পুরস্কার তালিকা পুনর্বিবেচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী বিভিন্ন বিভাগে যারা এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন, তাঁরা হলেন:

কবিতায়: মাসুদ খান

নাটক ও নাট্যসাহিত্যে: শুভাশিস সিনহা

প্রবন্ধ/গদ্যে: সলিমুল্লাহ খান

অনুবাদে: জি এইচ হাবীব

গবেষণায়: মুহম্মদ শাহজাহান মিয়া

বিজ্ঞানে: রেজাউর রহমান

ফোকলোরে: সৈয়দ জামিল আহমেদ

বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, পুরস্কার প্রদানের ক্ষেত্রে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালা’ অনুসরণ করা হয়েছে। নীতিমালার চতুর্থ অধ্যায়ের নবম ধারা অনুযায়ী, নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারে না এবং দশম ধারা অনুসারে সুপারিশকৃত কোনো নাম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয় বাংলা একাডেমি। পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেয়া হবে একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে।

প্রতি বছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়। এবার পুরস্কারের তালিকায় বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় কারও নাম উল্লেখ করা হয়নি। রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এ পুরস্কার তুলে দেন। এবার ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews