1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে সাংবাদিক সৈয়দ আশরাফুল আজম আব্দুর রবের মৃত্যুবাষির্কী পালিত - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

ফরিদপুরে সাংবাদিক সৈয়দ আশরাফুল আজম আব্দুর রবের মৃত্যুবাষির্কী পালিত

  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩৭ Time View

মাহবুব পিয়াল , ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাব সাবেক সহ-সভাপতি , সিনিয়র সদস্য দৈনিক গণসংহতি ও সাপ্তাহিক আল মুয়াজ্জিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল আজম আব্দুর রব এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১২ টায় ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম এ্যডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, তমিজ উদ্দিন তাজ, এমএম জিলানী রুনু, মরহুমের কন্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দা ইসরাত নাজিয়া নাজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাস, দৈনিক গণসংহতির পত্রিকার সম্পাদক আশীষ পোদ্দার বিমান, দৈনিক দিনপত্রের প্রকাশক এস এম মনিরুজ্জামান,আরটিভি প্রতিনিধি জাকির হোসেন, মাছরাঙ্গা টিভির জাহিদুর রহমানইবু এশিয়ান টিভির সিরাজুল ইসলাম, মরহুমের পুত্র সৈয়দ গালিবুল সাদ্দাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মরহুম সৈয়দ আশরাফুল আজম আব্দুর রব এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews