1. admin@thedailypadma.com : admin :
ঈদের আগে দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

ঈদের আগে দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড

  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১০ Time View

ঈদের আগে দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় এক হাজার ৭৭৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। দেশের বাজারে সোনার এতো দাম আগে আর কখনো হয়নি।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন করে দাম বাড়ানো হয়েছে। শনিবার (২৯ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এতদিন দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম ছিল সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। গত ২৫ মার্চ এই দাম নির্ধারণ করা হয়। চার দিনের ব্যবধানে এখন দাম বাড়ানোর কারণে সেই রেকর্ড ভেঙে সোনার দাম নতুন উচ্চতায় উঠলো।

শুক্রবার (২৮ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ৭৭৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭০৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে এক লাখ ২৯ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ২৩৬ টাকা বাড়িয়ে এক লাখ ৬ হাজার ৫৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৫ মার্চ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় এক হাজার ১৫৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯৬ টাকা বাড়িয়ে করা এক লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৯৩৩ টাকা বাড়িয়ে এক লাখ ২৭ হাজার ৭০৯ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৮০৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ পাঁচ হাজার ৩০৩ টাকা। আজ শুক্রবার পর্যন্ত এ দামেই সোনা বেচাকেনা হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপা ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews