1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় এই সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে

  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১৯ Time View

ইসরায়েলি বিমান হামলায় গাজার কেন্দ্রীয় বাজারে অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এই সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, গাজার হাজারো ফিলিস্তিনি মারাত্মক খাদ্য সংকট ও অপুষ্টির মুখে পড়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, গত তিন সপ্তাহে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে পারেনি।

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ২০৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো নিখোঁজ ব্যক্তিকে যুক্ত করলে প্রকৃত নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনের বেশি বন্দি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews