1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে

  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১২৭ Time View

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাথার তথ্য অনুযায়ী চাঁদ দেখার ওপর  ভিত্তি করে  ৩১ মার্চ বা ১ এপ্রিল বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাতে সারাদেশ থেকে আগত কয়েক লাখ মুরিদ ও ভক্ত জাকেরানের সমাবেশ ঘটবে বলে জানিয়েছেন।

চন্দ্রপাড়া পাক দরবার শরিফে ঈদের দিন সকাল ৮টায় ও আটরশি দরবার শরিফে সকাল ১০ টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।

মুরিদ ও ভক্ত জাকেরানরা পবিত্র ঈদুল ফিতরের জামাতে শরিক  হওয়াসহ পবিত্র ফাতেহা পাঠ, দোয়া দুরুদ, মাজার জিয়ারতসহ হাজার হাজার ভক্তের মিলনমেলার মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন।

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা ঈদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নিজ নিজ দরবারের মুরিদ ও ভক্ত জাকেরানের স্বপ্রণোদিত উপস্থিতির কথা বিবেচনা করে ঈদের জামাতের সকল প্রস্তুতি দরবার কর্তৃপক্ষে ইতোমধ্যে গ্রহন করেছে বলে জানায় ।

চন্দ্রপাড়া পাক দরবার শরিফে মুখপাত্র মোঃ মাহাবুব হোসেন ও আটরশি দরবার শরিফের মুখপাত্র মোঃ আকতার হোসেন কাবুল এ তথ্য নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews