1. admin@thedailypadma.com : admin :
ইসরাইলী বাহিনীর অব্যাহত গনহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

ইসরাইলী বাহিনীর অব্যাহত গনহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন

  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২১ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর অব্যাহত গনহত্যার   প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।।

সোমবার  সকাল সাড়ে দশটার দিকে ‌ফরিদপুরের ‌ সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে উক্ত কর্মসূচি ‌ পালন করা হয়। কর্মসূচি টি ‌ ফরিদপুর প্রেস ক্লাব ‌ সামনে থেকে শুরু হয়ে ‌ শহর প্রদক্ষিণ করে। এরপর প্রায় এক ঘন্টা জনতা ব্যাংকের মোড়ে ‌ অবস্থান কর্মসূচি পালন করে। এবং পুনরায় ‌ ফরিদপুর প্রেস ক্লাবের ‌ সামনে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ‌ ছাত্র প্রতিনিধি ‌ ‌নিরব ইমতিয়াজ শান্ত, খেলাফত মজলিসের সভাপতি ‌মওলানা ‌ আমজাদ হোসাইন, হেফাজত ইসলামের সভাপতি ‌ মাওলানা কবির হোসেন, ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন ‌ ফারহান সাদিক নুর, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী দিল আফরোজ শ্রাবণী। এ সময় বিদ্রোহী সংগীত কবিতা আবৃতি এবং ইসলামী সংগীত পরিবেশন করেন অবস্থানকারীরা। এ কর্মসূচিতে ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সাধারণ জনগণ ‌ অংশগ্রহণ করে ‌।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ” ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী আমাদের  মুসলিম ভাই বোনদের উপর বর্বরোচিত  হামলা চালাচ্ছে। নিরীহ মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা মুসলিম হিসেবে আমাদের মুসলিম ভাইদের উপর এরকম বর্বরোচিত হামলা মেনে নেব না। এ হামলার প্রতিবাদে জাতিসংঘ কোন কার্যকর ভূমিকা পালন করছে না। বক্তারা জাতিসংঘের ভূমিকা তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা  বলেন অবিলম্বে ‌ ইসরাইলি ‌ সকল পন্য  বর্জন করতে হবে।

।বিশ্বের মানচিত্র থেকে গাজাকে মুছে দেয়া যাবে না, বিশ্ব মানচিত্র থেকে ইসরাইলকে মুছে দিতে হবে। যুগের পর যুগ ফিলিস্তিনের উপর ইজরাইলিদের এরকম হামলার কোন সুষ্ঠু সমাধান নেই।আন্তর্জাতিক আদালতে  ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তরা বলেন , মুসলিমদের আজ জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। অবিলম্বে ‌ ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইল আগ্রাসন বন্ধ করার দাবি জানান তারা। এবং এ ব্যাপারে ‌ মুসলিম দেশগুলো ‌ ওয়াইসিকে ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে ‌ আহ্বান জানান। একই সাথে জাতিসংঘ কেউ যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা নেবার জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews