1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান

  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১০৭ Time View

ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূমিকম্পের সময় রাজধানী তাইপেতে ভবনগুলো কেঁপে উঠেছে। খবর এএফপির।

তাইপেইয়ের কাছাকাছি অবস্থিত ইলান কাউন্টিতে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস।

ইলান কাউন্টির দমকল কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে যে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্যাসিফিক রিং অফ ফায়ারের কাছে দুটি টেকটোনিক প্লেটের ধারে অবস্থানের কারণে তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস বলছে, ভূমিকম্পের দিক থেকে বিশ্বের সবচেয়ে সক্রিয় অঞ্চল এটি।

এর আগে দেশটিতে ২০২৪ সালের এপ্রিলে সর্বশেষ ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি ছিল ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী।

ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জন নিহত হয় এবং বিভিন্ন স্থানে ভূমিধসের খবর পাওয়া যায়। হুয়ালিয়েনের আশেপাশের ভবনগুলো ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews