1. admin@thedailypadma.com : admin :
ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বসছে বিএনপি - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব যশোর সফরে তারেক রহমান এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ এপ্রিল ২০২৬

ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বসছে বিএনপি

  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১০৯ Time View

পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হবে। এতে পাঁচটি কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার ও রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠক করেন বিএনপি নেতারা। ঐকমত্য কমিশনের সদস্যরা আলোচনায় অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে। গত ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাব জমা দেয় বিএনপি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। ওইসব কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews