1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

রো‌হিঙ্গা‌দের জন্য স্বাধীন দেশ প্রতিষ্ঠার প্রস্তাব থে‌কে সরে এলো জামায়াত

  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০৫ Time View

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ এলাকায় স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

রবিবার ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ বিষয়ে প্রাথমিকভাবে প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

তবে পরদিন, সোমবার এক বিবৃতিতে তিনি তার আগের বক্তব্যের ব্যাখ্যা দেন। সেখানে তিনি বলেন, “আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল—বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা এবং রাখাইনে তাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গঠনের আহ্বান। কেউ যদি বক্তব্যটি ভিন্নভাবে বুঝে থাকেন, এই বিবৃতি সেই বিভ্রান্তি দূর করবে বলে আশা করি। এটাই জামায়াতের অবস্থান।”

রবিবারের ব্রিফিংয়ে ডা. তাহের বলেছিলেন, “রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে জামায়াত, আর এতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, মিয়ানমারের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এ বিষয়ে চীন মধ্যস্থতার উপযুক্ত অবস্থানে রয়েছে।

চীনের প্রতিনিধি দলও তাদের আলোচনার প্রতিক্রিয়ায় জানিয়েছে, জামায়াতের এই প্রস্তাব বেইজিংয়ে উপস্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews