1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ১ মে ২০২৫

  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১০৫ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:

ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে ইসরায়েল, চাইলো আন্তর্জাতিক সহায়তা

নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। আগুন তীব্রতা এতটাই বেশি যে, এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা পুরোপুরি খালি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ রাস্তাও। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।

ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিলো ফিলিস্তিন

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জেরুজালেম এলাকায় অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে ইসরায়েল এখনো সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি। এদিকে, আগুন নেভাতে এরই মধ্যে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরায়েল।

ভারতের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, পাকিস্তানের বিশাল মহড়া

বৃহস্পতিবার (১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ভারতের পাশে আছে। পাশাপাশি, ভারতের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি।

‘চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে আছে’

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন জানিয়েছেন, বিজয় হোক বা সংকট- সব পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে আছে ও থাকবে।

এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করলো ভারত

কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা তীব্রতর হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি এয়ারলাইনগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এই নিষেধাজ্ঞা থাকবে আগামী ২৩ মে পর্যন্ত। ভারত সরকারের পক্ষ থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

সীমান্তে ভাঙলো পরিবার, দুধের সন্তানকে রেখেই চলে যেতে হলো মাকে

ছোট্ট শিশু আজলানের পাসপোর্ট ছিল নীল রঙের, অর্থাৎ ভারতীয়। সায়রার ছিল সবুজ, পাকিস্তানি। ভারতীয় সীমান্তরক্ষীরা জানিয়ে দেন, শিশুটি যেতে পারবে না। মায়ের বুকের দুধে অভ্যস্ত আজলান তখন বাবার কোলে, মা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছেন পাকিস্তানের পথে।

কাশ্মীর ইস্যু সমাধানে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলো পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ। মার্কিন সাময়িকী নিউজউইকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শাহবাজ-জয়শঙ্করকে ফোনে কী বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা ও তার জেরে দুই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আশঙ্কার প্রেক্ষাপটে বুধবার (৩০ এপ্রিল) এই পৃথক ফোনালাপ অনুষ্ঠিত হয়।

অর্থনীতি ঠিক করতে ‘আর একটু সময়’ চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাগ্রহণ করেছেন সবে ১০০ দিন হলো। এর মধ্যেই অর্থনৈতিক মন্দার শঙ্কায় পড়েছে দেশটির অর্থনীতি। এ অবস্থায় ট্রাম্প ব্যবসায়ী নেতাদের জানিয়েছেন, অর্থনীতি পুনরুদ্ধারে তার ‘আরও একটু সময়’ প্রয়োজন। সর্বশেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তিন বছরের মধ্যে প্রথমবারের মতো সংকুচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য দপ্তর।

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি থেকে কী পেলো ইউক্রেন?

কয়েক মাসের দর কষাকষির পর অবশেষে বুধবার (৩০ এপ্রিল) বহুল আলোচিত খনিজ চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন। এ চুক্তির মধ্য দিয়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার পাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকেই ইউক্রেনের সঙ্গে খনিজ সম্পদ চুক্তির করছিলেন। কিন্তু ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে তার সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে তীব্র বাদানুবাদের পর পরিস্থিতি তিক্ত হয়ে ওঠে। পরবর্তীতে ইউক্রেনকে সহায়তা দেওয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews