1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ড্রোন হামলার পর ৩২টি বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করেছে ভারত

  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৮ Time View

পাকিস্তানের ড্রোন হামলার পর ৩২টি বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করেছে ভারত।  শনিবার (১০ মে) ভোরে এ ঘোষণা দিয়েছে

ভারতের বেসামরিক বিমানবন্দর বিষয়ক কর্তৃপক্ষ দ্য এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিএসি)।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত এই ৩২টি বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।  বিমানবন্দরগুলো হলো-

আধামপুর বিমানবন্দর

আম্বালা বিমানবন্দর

অমৃতসর বিমানবন্দর

অবন্তিপুর বিমানবন্দর

বাথিন্দা বিমানবন্দর

ভুজ বিমানবন্দর

বিকানের বিমানবন্দর

চণ্ডীগড় বিমানবন্দর

হালওয়ারা বিমানবন্দর

হিন্দন বিমানবন্দর

জয়সালমির বিমানবন্দর

জম্মু বিমানবন্দর

জামনগর বিমানবন্দর

যোধপুর বিমানবন্দর

কান্দলা বিমানবন্দর

কাঙ্গরা বিমানবন্দর

কেশোদ বিমানবন্দর

কিষাণগড় বিমানবন্দর

কুল্লু মানালি বিমানবন্দর

লেহ বিমানবন্দর

লুধিয়ানা বিমানবন্দর

মুন্দ্রা বিমানবন্দর

নালিয়া বিমানবন্দর

পাঠানকোট বিমানবন্দর

পাতিয়ালা বিমানবন্দর

পোরবন্দর বিমানবন্দর

রাজকোট বিমানবন্দর

সারসাওয়া বিমানবন্দর

শিমলা বিমানবন্দর

শ্রীনগর বিমানবন্দর

দোইসে বিমানবন্দর

উত্তরলাই বিমানবন্দর

এই ৩২ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধের পাশাপাশি দিল্লি-মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের (এফআইআর) ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটের সাময়িক বন্ধের মেয়াদ বাড়িয়েছে ডিজিসিএ। আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে এই এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটগুলোও।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ‘অপারেশন সিঁদুর’ নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।

ভারতের সেই অভিযানের পালটা জবাব হিসেবে গতকাল শুক্রবার রাতে ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ অভিযান শুরু করেছে পাকিস্তান।  দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোয় অভিযান চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews