1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি মমতাজকে

  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৭ Time View

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-সিএমএম আদালতে তোলা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর আবেদন করে মিরপুর থানা পুলিশ।

এর আগে, সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। আর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews