1. admin@thedailypadma.com : admin :
ভারত-পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ দেশ ত্যাগের নির্দেশ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬

ভারত-পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ দেশ ত্যাগের নির্দেশ

  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২৯ Time View

মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনের এক কর্মকর্তাকে তার মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।  তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আজ ভারতীয় চার্জ দ্য’অ্যাফেয়ার্সকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে আনুষ্ঠানিক প্রতিবাদ (ডেমার্শ) জানানো হয়েছে এবং সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপের অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তা এমন কিছু কার্যকলাপে জড়িয়ে পড়েছেন, যা তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থি। তবে অভিযোগের বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই পদক্ষেপের ফলে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews