1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

যারা একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত‍্যাগ করতে হবে: ইশরাক হোসেন

  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫৮ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ নিতে না পারার ঘটনাকে কেন্দ্র করে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে চলছে টানা অবস্থান কর্মসূচি। বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাঁদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপের কারণে ইশরাক এখনও শপথ নিতে পারছেন না।

আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ইশরাক হোসেন লিখেছেন, “মেয়র পদ নিয়ে লড়াই কেবল পদ-পদবির জন্য নয়, বরং একটি কুৎসিত ও অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার অপচেষ্টা উন্মোচনের লড়াই। কিছু ব্যক্তি, যাঁরা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকেও নিরপেক্ষতার ধারা ভেঙে একটি দলের স্বার্থে কাজ করছেন, তাঁদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।”

তিনি আরও বলেন, “এই চক্রান্তকারীরা ঢাকায় আমার শপথ ঠেকিয়ে আগামী জাতীয় নির্বাচনে তাঁদের উদ্দেশ্য কতটা একপাক্ষিক হতে পারে, তা স্পষ্ট করে দিয়েছেন। আমি নীরবে অনেক কিছু সহ্য করেছি, ব্যক্তিগত আক্রমণ, পরিবারের প্রতি কটূক্তি করার পরেও তবু পিছু হটিনি। কারণ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষাই আমার মূল লক্ষ্য।”

ইশরাক অভিযোগ করেন, “এই ব্যক্তিরা বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছেন এবং আমলাতন্ত্রকে ব্যবহার করে দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের পথে হাঁটছেন। একদিন তাদের পরিচয় জনসমক্ষে আসবে।”

স্ট্যাটাসের এক পর্যায়ে তিনি বলেন, “আমাদের আন্দোলন থেমে থাকবে না। হয় আমরা আমাদের দাবি আদায় করব, নয়তো আল্লাহর ইচ্ছায় মাটির নিচে শায়িত হব। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে, জনগণের ভোটাধিকার নিয়ে একচুলও আপস করব না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews