1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদ ও লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদ ও লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৩১ Time View

মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদ এবং লায়ন্স ক্লাব অব ঢাকা, সুগন্ধ্যার যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর জ্যেষ্ট কন্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ।


চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি ও দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক প্রফেসর এ বি এম সাত্তারের সভাপতিত্বে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্টানে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ, তরুন শিল্পপতি চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ড্যাব ফরিদপুরের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম,ফরিদপুর ডায়াবেটিক এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, প্রবীণ লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্টানের বক্তারা বলেন, তারেক রহমান প্রবর্তিত ৩১ দফার অন্যতম দফা হচ্ছে স্বাস্থ্য সেবা। তারা বলেন, দেশের কোন মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। বক্তারা বলেন মরহুম চৌধুরী কামাল ইউসুফ এক সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।ঐ সময় স্বাস্থ্যখাতের সেবা বাড়াতে ব্যাপক পরিবতন আনেন । বক্তারা বলেন চৌধুরী কামাল ইউসুফ এর পরিবার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার, তারা দীর্ঘদিন যাবত ফরিদপুরের গন মানুষের সেবা দিয়ে যাচ্ছে। আগামীতে এই সেবা অব্যাহত থাকবে ।
দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প-এ পাঁচজন বিশিষ্ট চক্ষু চিকিৎসক প্রায় ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews