1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ২৭ মে ২০২৫

  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৬ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:

নানামুখী চাপে অন্তর্বর্তী সরকার: রয়টার্স
দেশজুড়ে ক্রমবর্ধমান অসন্তোষ এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই সোমবার অন্তর্বর্তী সরকারের জারি করা একটি অধ্যাদেশের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের বিক্ষোভ চলাকালীন সময়ে আন্দোলন শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা
ইসলামী চন্দ্র বছরের শেষ মাস জিলহজের চাঁদ দেখা নিয়ে মঙ্গলবার (২৭ মে) আরব বিশ্বসহ মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কার্যক্রম চলছে। বিশ্বের বিভিন্ন দেশের জ্যোতির্বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন, মধ্য ও পশ্চিম এশিয়া, আফ্রিকার বেশিরভাগ অংশ এবং ইউরোপের কিছু অঞ্চল থেকে দূরবীন দিয়ে চাঁদ দেখা সম্ভব হতে পারে। আর যুক্তরাষ্ট্রের অনেক জায়গা থেকে খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে।

প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিন
প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেলেন ফিলিস্তিনের প্রতিনিধিরা। সোমবারের এই ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০র বেশি বিচারক-আইনজীবীর চিঠি
গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৮০০-র বেশি আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে সোমবার (২৬ মে) পাঠানো এক খোলা চিঠিতে তারা এ দাবি জানান।

রেকর্ড ৩১ বার এভারেস্টে উঠলেন কামি রিতা
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় রেকর্ড ৩১তম বার আরোহণ করলেন বিখ্যাত শেরপা পর্বতারোহী কামি রিতা। এর মধ্য দিয়ে নিজেরই গড়া সর্বোচ্চ বার এভারেস্ট জয়ের রেকর্ড তিনি আবারও ভাঙলেন।

স্ত্রীর হাতে ‘মার’ খাওয়ার ঘটনাকে ‘মজার মুহূর্ত’ বললেন ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ভাইরাল ভিডিও নিয়ে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিয়েছেন। ভিডিওটিতে ভিয়েতনামের হ্যানয়ে অবতরণের সময় স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে মুখের দিকে হাত দিয়ে যেন সরিয়ে দিচ্ছেন—এমন দৃশ্য দেখা যায়। তবে প্রেসিডেন্ট জানিয়েছেন, এটি নিছক একটি ‘মজার মুহূর্ত’ ছিল।

শিক্ষিকা ব্রিজিতের সঙ্গে যেভাবে প্রেমে জড়ান ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁর সম্পর্ক দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। বয়সের ব্যবধান, সামাজিক প্রতিবন্ধকতা ও রাজনৈতিক উচ্চতার মধ্যেও টিকে থাকা তাদের প্রেম ও বৈবাহিক সম্পর্ককে অনেকেই দেখেন ব্যতিক্রমী এক ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে।

সিডনির বায়ুদূষণ চরমে, জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি
প্রতিদিন সকাল থেকে রাত, বায়ুদূষণে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার তুলনামূলক দরিদ্র দেশগুলো তালিকার শীর্ষস্থান দখল করে থাকলেও ইউরোপ-আমেরিকার ধনী দেশের শহরগুলোকে এই তালিকায় দেখা যায় না। ফলে অস্ট্রেলিয়ার মতো উন্নত, পরিচ্ছন্ন দেশের কোনো শহর এই তালিকায় থাকবে— তা একপ্রকার অকল্পনীয়। তবে কল্পনা এবার বাস্তবতার কাছে হার মানলো।

পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কতা
সকাল থেকেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার। সপ্তাহজুড়েই বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে সমুদ্রও। পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ আগামী দু’দিনের মধ্যে আরো শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে। এর জের ধরে সারা সপ্তাহ কলকাতাসহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews