1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব: জাতিসংঘে ভেটো দিলো একমাত্র যুক্তরাষ্ট্র

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০৯ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। হামাসকে উৎখাত এবং জিম্মিদের মুক্তির নামে চালানো এ অভিযানে ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে গোটা অঞ্চল।

বাড়ি-ঘর, হাসপাতাল, স্কুল—নিরাপদ কোনো স্থান আর অবশিষ্ট নেই গাজাবাসীর জন্য। পাশাপাশি বন্ধ রয়েছে জরুরি ত্রাণ সহায়তা প্রবেশও। মানবিক বিপর্যয়ের মধ্যেই গাজা যেন এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে।

এই প্রেক্ষাপটে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি নতুন প্রস্তাব তোলা হয়। স্থানীয় সময় বুধবার (৪ জুন) নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সব সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে, মার্কিন ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি।

এটি গত বছরের নভেম্বরের পর নিরাপত্তা পরিষদে গাজা পরিস্থিতি নিয়ে প্রথম ভোট। ওই সময়েও যুদ্ধবিরতির আহ্বান জানানো একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোর মুখে পড়ে।

নতুন প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মির মর্যাদাপূর্ণ ও নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। একইসঙ্গে, গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা তুলে ধরে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশে আরোপিত সব ধরনের বাধা তুলে নেয়ার আহ্বান জানানো হয়।

ভেটোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, তারা এমন কোনো প্রস্তাবের পক্ষে যাবে না যাতে হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা জানানো না হয় কিংবা হামাসকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করার আহ্বান না থাকে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া পরিষদের ১০টি দেশের দেয়া প্রস্তাবের প্রতি আগেই বিরোধিতা জানান।

তিনি বলেন, “এই সংঘাত শুরুর পর থেকেই আমরা স্পষ্ট করে বলে আসছি, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।” সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews